কাউন্টিতে প্রথমদিনই বল হাতে চমক দেখালেন সাকিব

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে নেমে প্রথমদিনই মাঠ মাতালেন সাকিব আল হাসান। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। টনটনে সমারসেটের বিপক্ষে প্রথমদিন সাকিব বল করেছেন ৩৩.৫ ওভার। ৯৭ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

সাকিব আল হাসানের ঘূর্ণি বোলিংয়ে ভর করে সমারসেটকে ৩১৭ রানে অলআউট করে দিয়েছে সারে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সমারসেট। ৯৫.৫ ওভার ব্যাট করে তারা।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসেন, শুধু সাকিব আল হাসান ছাড়া। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মাত্র একটি ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড চলে যান সাকিব।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সারের হয়ে খেলছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। টস জিতে ব্যাট করতে নামা সমারসেটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন টম ব্যান্টন। ১৭২ বল খেলে ১৩২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। টম অ্যাবেল করেন ৪৯ রান। মূলত টম ব্যান্টনের ১৩২ রানের ওপর ভর করেই ৩১৭ রানের বড় সংগ্রহ গড়েছে সমারসেট।

সাকিব আল হাসানকে তৃতীয় বোলার হিসেবে ব্যবহার করেন সারের অধিনায়ক ররি বার্নস। তিনি টম অ্যাবেল, ক্যাসি অ্যালড্রিজ, ক্রেইগ ওভার্টন এবং ব্রেট রান্ডেলের উইকেট নেন। সাকিব ছাড়াও ড্যানিয়েল ওরেল নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন কেমার রোচ, জর্ডান ক্লার্ক এবং টম কারান।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প