যে কারণে ভারতের সিনেমাটি করছেন না’ফারিণ’

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমাটি করছেন না ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে। অথচ কলকাতার সিনেমা দিয়েই শুরু হয়েছিল তার চলচ্চিত্রযাত্রা। কিন্তু ছবিটি কেন করছেন না এই অভিনেত্রী?

‘প্রতীক্ষা’ ছবির শুটিং শুরু করার কথা ছিল নভেম্বর মাসে। তার আগে চলতি মাসে ছিল শুটিংপূর্ব কর্মকাণ্ড। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিণের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সেরে এসেছেন তিনি।

গত রোববার রাতে ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিণের। সেসময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর সিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না।’

কলকাতা ও যুক্তরাজ্যে ছবিটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিণের। অভিনেত্রী জানান, ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই সিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।’

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘এটা কাকতালীয়। কী আর করার।’

প্রসঙ্গত অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক হয়। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’