উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কাছাকাছি প্যারাগুয়ে

একটা সময় পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার পেছন পেছন ছিল উরুগুয়ে। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে টানা চারম্যাচ জয়হীন দলটি। এর মধ্যে হেরেছে দুই ম্যাচে এবং ড্র করেছে ২ ম্যাচে। চার ম্যাচ থেকে অর্জন হলো মাত্র ২ পয়েন্ট।

সেই উরুগুয়েকে পেয়ে শুক্রবার (বাংলাদেশ সময়) ভোরে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হারালো প্যারাগুয়ে। এই জয়ে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে প্যারাগুয়ে। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে উরুগুয়ে।

লাতিন আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে ৬টি দেশ। একটি মহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে। এরমধ্যে পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২০ এবং সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৫। ভেনেজুয়েলার ম্যাচ বাকি চারটি। প্যারাগুয়ে ও ইকুয়েডরের ম্যাচ বাকি ৩টি।

এই ৩ ম্যাচের মধ্যে ১টি জিতলেও কিংবা ভেনেজুয়েলা বা বলিভিয়া যদি বাকি থাকা চার ম্যাচের দুটিতে হেরে যায়, তাহলে চোখ বন্ধ করে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেবে প্যারাগুয়ে এবং ইকুয়েডর।

শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের হয়ে উরুগুয়ের বিপক্ষে গোল করেছেন ১৩ মিনিটে ম্যাতিয়াস গালারজা এবং ৮১ মিনিটে পেনাল্টি থেকে হুলিও এনসিসো।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১