রাফীর জীবনের সেরা সিনেমা ‘তাণ্ডব’: শাকিব খান

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। তাই সিনেমাটি প্রসঙ্গে একাধিক তথ্য দিতে সংবাদ সম্মেলনে হাজির হন অভিনয়শিল্পীসহ সিনেমা সংশ্লিষ্টরা। যার প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘তাণ্ডব’ নিয়ে কথা বলতে হাজির হন শাকিব। বলেন,

এক লাইনে বলতে হয় এটা অসম্ভব ভালো নির্মাণের সিনেমা। শুধু তাই নয়, এটা রাফীর জীবনের বেস্ট সিনেমা।

শাকিব আরও বলেন,

এ প্রোডাকশনের সাথে এটা আমার ২য় কাজ। রাফীর সাথেও এটা ২য় কাজ। আমি যখন ডাবিং করি তখন পর্দায় এ সিনেমা দেখে আমার মনে হয়েছে, হ্যাঁ, দারুণ। কী সিনেমা বানানো হলো!

এরপর এ সুপারস্টার বলেন,

অসম্ভব কষ্ট করে বানানো হয়েছে ‘তাণ্ডব’। এ সিনেমার ভয়েস যেমন অসাধারণ হয়েছে, গানও অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ। আমি তাণ্ডবের শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধের মত পর্দায় এটি দেখেছি।

এ সিনেমার টিমের প্রতিটি সদস্যদের প্রশংসা করে অভিনেতা বলেন,

টিমের সবাই যার যার জায়গা থেকে এ সিনেমাটি তৈরিতে শতভাগ কাজ করেছেন। যে কারণে দর্শকরা যখন হলে গিয়ে সিনেমাটি দেখবেন, অবশ্যই মুগ্ধ হয়ে বিস্ময়ের সঙ্গে বলবেন, এটা সত্যি আমাদের সিনেমা!

পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমায় দীর্ঘ ৯ বছর শাকিব খানের সঙ্গে এক পর্দায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। সিনেমায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকেও।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী