ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো ৩০ কিলোমিটার যানজট

রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পাড়ি দিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (৬ জুন) রাত ৮টা পর্যন্ত মহাসড়কের করাতিপাড়া বাইবাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট রয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের যানজটে পড়ে নাকাল হচ্ছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার সন্ধ্যা ও রাত ৮টার দিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকল হওয়াসহ বিভিন্ন কারণে বুধবার (৪ জুন) ভোর ৪টার পর মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সেই যানজট সারাদিন পেরিয়ে সারারাত অব্যাহত থাকে। এতে যানজট বাড়তে থাকে। যানজট থাকে বৃহস্পতিবারও। আজ শুক্রবার যমুনা সেতুর ওপর একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণে প্রায় দেড় ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের যানজট বৃদ্ধি পেয়ে প্রায় ৫০ কিলোমিটার ছাড়িয়ে যায়।

চালক ও যাত্রীরা জানান, ২ ঘণ্টার রাস্তা পার হতে সময় লাগছে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা। সড়কে কোনো শৃঙ্খলা দেখছি না। এবার সব চেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে।

তবে পুলিশ বলছে যানজট নিরসনের কাজ করছে তারা। তবে দুই দিনেও স্বাভাবিক হয়নি মহাসড়কের যানজট। অন্যদিকে এখনো পরিবহন সংকটে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসের ছাদে করে গন্তব্য যাচ্ছেন যাত্রীরা। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বাড়তি ভাড়া নেওয়া অভিযোগও রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণ গাড়ি পারাপার, মহাসড়কে সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল ও সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন পুলিশের ৬ শতাধিক সদস্য নিরসলভাবে কাজ করছেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী