ভারত থেকে পুশ-ইন ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

 ভারত থেকে পুশ-ইন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পুশ-ইন হচ্ছে। ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়।

এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজ বা আগামীকাল এ বিষয়ে আরেকটি চিঠি দেব।  

পুশ-ইন বন্ধে ভারতের সঙ্গে কনস্যুলার ডায়লগ হতে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ, যোগ করেন উপদেষ্টা।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুশ-ইন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলেছি, এটা যেন পদ্ধতি অনুযায়ী করা হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে, এক্ষেত্রে কিছু জট আছে; তোমরা সেগুলো ঠিকমতো করছো না। আমরা চেক করে দেখেছি, খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটি, এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেকআপ করে অনেককে নিয়েছি।

উপদেষ্টা বলেন, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা চেষ্টা করছি, কনস্যুলার ইস্যুগুলো নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাই, এটি যেন নিয়মিত পদ্ধতির মধ্যে ঘটে। নিয়মের বাইরে যেন না যায়।

কনস্যুলার ডায়লগে বসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনায় একটি চিঠি পাঠাব। যেটাতে আমরা কিছু পদ্ধতির কথা আরেকবার উল্লেখ করব এবং আমাদের যে পদ্ধতি আছে, কনস্যুলার আলাপ-আলোচনার সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনস্যুলার ডায়লগ হতে পারে। যেহেতু এখন একটি ইস্যু আছে, এটাও হতে পারে। ভারত থেকে পুশ-ইন বন্ধে এরই মধ্যে পাঁচ দফা চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখন আরেকটি চিঠি যাবে দিল্লিতে।

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরাতে দ্বিতীয় দফায় চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা এখনও দ্বিতীয় কোনো চিঠি দেইনি। তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি, সেটার কোনো প্রতিক্রিয়া এখনও আমাদের কাছে নেই।

সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার কি এখন নমনীয়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, এটি নিয়ে নমনীয়তা দেখানো সম্ভব না। আমরা এটার প্রতিবাদ করছি এবং এ প্রক্রিয়া চালু আছে। অবশ্যই এ ব্যাপারে খুব শক্তভাবে প্রতিবাদ করব। এ ফ্যাক্টরটাকে কখনো মেনে নেওয়া হবে না যে গুলি করে সীমান্তে মানুষ মেরে ফেলা হবে। এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১