মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান, ২৩ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় দুটি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ২৩৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৪ জুন), ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেছেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টুল্যাং লাউটে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিট থেকে রাত ২টা ১৫ পর্যন্ত অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১১১ জন নারী এবং তিনজন পুরুষ, ভিয়েতনামের ৪৩ জন নারী এবং ১৩ জন পুরুষ, বাংলাদেশের ২৩ জন পুরুষ এবং ভারতের ১৪ জন পুরুষ রয়েছেন।

এছাড়াও পাকিস্তানের ১০ জন পুরুষ, নেপালের সাতজন পুরুষ, চীনের চারজন পুরুষ এবং একজন নারী, লাওসের চারজন নারী এবং ইন্দোনেশিয়ার তিনজন পুরুষকে আটক করা হয়েছে।

আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকায় ধারা ৬(১)(সি) এবং অতিরিক্ত সময় অবস্থানের জন্য একই আইনের ধারা ১৫(১)(সি) এর অধীনে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।

পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সেতিয়া ট্রপিকা ডমেস্টিক কমপ্লেক্সের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি