অভিবাসন ইস্যুতে মতবিরোধ, নেদারল্যান্ডসে সরকার পতন

অভিবাসন ইস্যুতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ক্ষমতাসীন জোট সরকার ভেঙে পড়েছে। কট্টর ডানপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্স তার দলের সমর্থন সরিয়ে নিলে সরকার পতন অনিবার্য হয়ে ওঠে। এর ফলে দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। খবর এএফপির।

২০২৩ সালের নভেম্বরে নির্বাচনে এক অনাকাঙ্ক্ষিত জয়ের পর ‘কঠোরতম অভিবাসন নীতি’ প্রবর্তনের প্রতিশ্রুতিতে সমমনা কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গড়ে গিয়ার্ট ওইল্ডার্সের ইসলাম ও মুসলিমবিদ্বেষী দল পার্টি ফর ফ্রিডোম (পিভিভি)। সরকারের প্রধানমন্ত্রী হন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান ডিক শুফ।

সেই অভিবাসন নীতি নিয়ে তীব্র মতবিরোধের জেরেই মঙ্গলবার (৩ মে) ক্ষমতাসীন জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় উগ্র-ডানপন্থি পার্টি ফর ফ্রিডম (পিভিভি)। ফলে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়।

জোটের অন্য শরিক কনজারভেটিভ ভিভিডি, সেন্ট্রিস্ট এনএসসি ও কৃষকদের দল বিবিবি পিভিভি নেতা গির্ট উয়াইল্ডার্সের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। উইল্ডার্স ডাচ অভিবাসন ও আশ্রয় নীতিতে ব্যাপক বিধিনিষেধের দাবি জানিয়ে আসছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে জোট সরকার ছাড়ার সিদ্ধান্ত নেন ওয়াইল্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘আশ্রয় ও অভিবাসন নিয়ে আমাদের পরিকল্পনার কোনো চিহ্ণ নেই, কোনো সমন্বয় নেই, তাই পিভিভি জোট ছেড়ে যাচ্ছে।’

ভিআরটি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়াইল্ডার্স, যার দল এই জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, জোট চুক্তিতে দশটি কঠোর নতুন পদক্ষেপ অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—আশ্রয়প্রার্থীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া, সীমান্তে সামরিক নিয়ন্ত্রণ বৃদ্ধি, আশ্রয়কেন্দ্রের সংখ্যা হ্রাস এবং অস্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত সিরীয় শরণার্থীদের নির্বাসন।

এদিকে পিভিভির এই সিদ্ধান্তে জোটের অন্য দলগুলোর নেতারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ভিভিডি নেত্রী ডিলান ইয়েসিলগোজ বলেন, ‘তিনি তার নিজের অহং এবং নিজের স্বার্থকেই বেছে নিয়েছেন। আমি হতবাক। তিনি একটি ডানপন্থি নীতির সুযোগ নষ্ট করে দিলেন। এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।’

একই সুরে বিবিবি নেত্রী ক্যারোলিন ভ্যান ডার প্লাসও এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ‘সব ক্ষমতা তার হাতে থাকা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে সবকিছু ভেস্তে দিচ্ছেন।’ এনএসসি নেত্রী নিকোলিন ভ্যান ভ্রুনহোভেন মনে করেন, এই বৈঠকটি অপ্রয়োজনীয় ছিল। তিনি বলেন, তারা ওয়াইল্ডার্সের কিছু উদ্বেগ নিরসনে ইতোমধ্যেই কাজ করছিলেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১