বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের,

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৬ সদস্যের দলে প্রায় দুই বছর পর ফিরেছেন ঋষভ পন্ত। এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল।

চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর কানপুরে। সিরিজটির জন্য বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি।

উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে  মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাঁহাতি এরই মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। টেস্ট দলে ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল।

প্রথম টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেলকেও। তবে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের, যিনি দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে একটি ফিফটিসহ ৬৩ রান করেছেন। এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন যশ দয়াল।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ