জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তিলকপুর রেলস্টেশনের উত্তর দিকের আউট সিগন্যালের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে লাল শার্ট ও জিনসের প্যান্ট ছিল। তাকে কেউ ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে না কি অসাবধানতাবশত দুর্ঘটনা তা রেলওয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

তিলকপুর রেলস্টেশন ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তিলকপুর রেলস্টেশন অতিক্রম করে। এরপর স্থানীয় লোকজন রেলস্টেশনের উত্তর দিকের আউট সিগন্যালের অদূরে রেললাইন পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন।

তিলকপুর রেলগেটের গেটম্যান স্বপন বলেন, ট্রেন যাওয়ার পর রেললাইনের পাশে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নিহত ওই ব্যক্তির মাথা ও বুকে জখম দেখেছি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প