মার্কিন লেখক সংঘের সদস্য হলেন নুহাশ হুমায়ূন

মার্কিন লেখকসংঘ রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টের (ডাব্লিউজিএডাব্লিউ) সদস্য হয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার নুহাশ হুমায়ূন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, রোমাঞ্চকর সব কাজ জমিয়ে ফেলেছেন, যা শিগগির সবাইকে জানাবেন।

চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও এবং নিউ মিডিয়ার লেখকদের মোর্চা সংগঠন ডাব্লিউজিএডাব্লিউ ১৯৫৪ সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এটি স্ক্রিন রাইটার্স গিল্ডসহ বেশ কয়েকটি সংস্থাকে একীভূত করেছে, যার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ২০ হাজার। একজন তরুণ বাংলাদেশি চিত্রনাট্যকার ও চলচ্চিত্রকার হিসেবে নুহাশের এ সংগঠনে যুক্ত হওয়া এক বিরল অর্জন। ধারণা করা হচ্ছে হলিউডে এই তরুণের ইতিবাচক যোগাযোগ ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

রাইটার্স গিল্ডের সদস্য কার্ডের ছবি ফেসবুকে শেয়ার করে নুহাশ লিখেছেন, ‘আপনি যদি কখনো আমার গল্প শুনে থাকেন, আমাকে নিয়ে মজা করে থাকেন, আমার সমালোচনা করে থাকেন, গল্পকার হিসেবে আমার এ যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ গণমাধ্যমকে নুহাশ বলেন, ‘মর্যাদাপূর্ণ এ সংস্থার সদস্য হতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। সেসব ধাপ পূরণ করে আমি এর সদস্য হয়েছি। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি কাজও করে ফেলেছি। শিগগির সেসব খবর সবাইকে জানাবো।’

ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’ বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া ২০২২ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছিল তার বানানো সিরিজ ‘ফরেনারস অনলি’।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প