চিলির বিপক্ষে দাপুটে জয় আর্জেন্টিনার

দলের প্রধান তারকা লিওনেল মেসি নেই। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। অ্যানহেল ডি মারিয়া কোপা আমেরিকা জিতেই অবসর নিয়েছেন। যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে তৈরি হয়েছিল বড় শূন্যতা। সেই শূন্যতা ভক্ত-সমর্থকদের বুঝতে দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা।

মেসি-ডি মারিয়া না থাকলেও চিলিকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

আজ শুক্রবার সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে লাকি নাম্বার ১০ জার্সি গায়ে জড়ান দিবালা। ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৯১ মিনিটে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে পড়ার আগেই গোল করেন। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে প্রথম লিড নেই পায় আর্জেন্টিনা। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জমা করেন লিভারপুল তারকা। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৯১ মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ে আলবিসেলেস্তাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প