কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘আলী’। উৎসবের ৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেখােনা হবে ১৫ মিনিটের এই সিনেমাটি।

আজ (২৫ এপ্রিল) শুক্রবার দুপুরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’ সিনেমার কানে মনোনয়ন পাওয়ার কথা জানান নির্মাতা নিজেও।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে রাজীব লেখেন, ‘গত বছর আমি কানে একজন প্রযোজক হিসেবে দাঁড়িয়েছিলাম। এ বছর, আমি একজন পরিচালক হিসেবে সেখানে ফিরছি, এবং এবার, আমরা অফিসিয়াল প্রতিযোগিতায় পা রেখেছি! এখানে কেউ একা কিছু করতে পারে না, সিনেমা কারও একক ভ্রমণ নয়। এ এক সুন্দর হৈ হুল্লোর, একত্রে স্পন্দিত অনেকগুলো হৃদয়ের সিম্ফনি।’

২০২৪ সালের নভেম্বর মাসে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণ করা হয়। গল্পের ধারণা দিতে গিয়ে আদনান আল রাজীব বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

কানে প্রদর্শনীর সুযোগ প্রসঙ্গে ছবির অন্যতম প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এই ধরনের কাজের মধ্যদিয়েই একজন তরুণ বা নবীন, বড় আর অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা। আমরাও বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করি।’

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির প্রযোজনা নির্বাহী ‘রানআউট ফিল্মস’। এ বছর কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছে আরও ৯টি সিনেমা। আসছে ১৩ থেকে ২৪ মে ফ্রান্সের কান শহরে বসছে সিনেমার এ উৎসব।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট