তলানিতেই থাকলো চেন্নাই, এক ধাপ উন্নতি হায়দরাবাদের

খেলা শুরুর আগেই দু’দলই ছিল তলানিতে। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অবস্থান ছিল সবার নিচে, ১০ নম্বরে। আর সানরাইজার্স হায়দরাবাদের তার আগে, ৯ নম্বরে। ম্যাচের পর টেবিলের চিত্র খানিক বদলেছে। চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে এক ধাপ উন্নতি হয়েছে হায়দরাবাদের। ৯ ম্যাচে ৩ জয়ে টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে সমান সপ্তম হারে তলানিতেই রয়ে গেছে চেন্নাই।

শুক্রবার ঘরের মাঠ এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় চেন্নাই। জবাবে ৫ উইকেট ৮ বল হাতে রেখে চেন্নাইয়ের ডেরা থেকে জয় নিয়ে ফেরে হায়দরাবাদ।

ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার শাইখ রাশিদকে (১ বলে ০) হারায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই তাকে স্লিপে অভিষেক শর্মার হাতের ক্যাচ বানান মোহাম্মদ শামি।

দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন আয়ুশ মাহার্তে ও স্যাম কারেন। ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান কারেন। ১৯ বলে ৩০ রানে আটকে যান মাহার্তে। ৪৭ রানে হয় ৩ উইকেটের পতন।

পিচে সেট হয়েও ১৭ বলে ২১ রানের বেশি করতে পারেননি বরীন্দ্র জাদেজা। চেন্নাইকে যা এগিয়ে দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়ালড ব্রেভিস। ২৫ বলে চেন্নাইয়ের ইনিংসের সর্বোচ্চ ৪২ রান করেন তিনি।

শিবম দুবে ১২, মহেন্দ্র সিং ধোনি ৬ ও আনশুল কম্বুজ ও নুর আহমদ ২ রান করে আউট হলে ১৩৭ রানেই ৯ উইকেটের পতন হয় চেন্নাইয়ের। শেষ দিকে একাই লড়াই করে চ্যালেঞ্জিং স্কোর চেষ্টা করেন দিপক হুদা। ২১ বলে ২২ রান করেন তিনি আউট হলে ১৯.৪ ওভারে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল হায়দরাবাদও। তারাও রানের খাতা খোলার আগে উইকেট হারায়। ২ বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। ১৬ বলে ১৯ রানে থেমে যান ট্রাভিস হেড। ৮ বলে ৭ রান করে হেনরিখ ক্লাসেন আউট হওয়ার পর রান করে দেন ইশান কিশান। হায়দরাবাদের ইনিংসের সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন তিনি।

ইশান কিশানের পর দ্রুত আউট হন অনিকেত ভার্মাও। ১০৬ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়েছিল হায়দরাবাদ। তবে শেষ শঙ্কা উড়ে যায় কামিন্দু মেন্ডিস ও নিতিশ কুমার রেড্ডির অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে।

মেন্ডিস ২২ বলে ৩২ আর রেড্ডি ১৩ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে হায়দরাবাদকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে হায়দরাবাদের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল। ২টি করে উইকেট নেন জয়দেব উনাদখত ও প্যাট কামিন্স। চেন্নাইয়ে হয়ে ৪২ রানে ২ উইকেট পান নুর আহমদ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর