মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার পুচংয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

বৃস্পতিবার (২৫ এপ্রিল) বিদেশিদের দ্বারা পরিচালিত ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয়, সাজসজ্জা, গাড়ি ধোয়া ও পোশাক বিক্রি করা হতো।

পুত্রজায়ার জেআইএম সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের ৫৪ কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।

আটকদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন নারী। যাদের মধ্যে থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন।

আটকদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১