কুমিল্লায় প্রকাশ্যে ৩০০ কিশোরের অস্ত্রের মহড়া, আতঙ্কে নগরবাসী

কুমিল্লা নগরীতে ছুটির দিনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো নগরবাসী। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানির দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

এদিকে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কেন্দ্র ছিল। কান্দিরপাড় এলাকা পার হয়ে রানির দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ কিশোরকে দেশীয় অস্ত্রহাতে ছোটাছুটি করতে দেখা যায়। তাদের সামনে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রানির দিঘিরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

ময়মনসিংহ থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা করুণা রানি সাহা বলেন, এমন পরিস্থিতি দেখে মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও এখানে ভর্তি করাবো কি না, তা দ্বিতীয়বার ভাবতে হবে।

নগরীর তালপুকুরপাড় এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, বিকেলে এক থেকে দেড়শ কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেন।

আবদুল আলিম নামে এক অটোরিকশাচালক বলেন, একদল কিশোর হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। প্রায়ই তারা রাস্তায় নামে। তাদের অভিভাবকরা কোনো খবর রাখেন না বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরীতে কমপক্ষে ২০টি কিশোর গ্যাং আধিপত্য বজায় রাখতে প্রায়ই শক্তির মহড়া দেয়। এসব কিশোর গ্যাং সদস্য বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান। অভিভাবকদের শাসন না মেনে বখাটে হয়ে তারা চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতারা এদের ব্যবহার করে থাকেন। মাঝে মাঝে পুলিশের অভিযানে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প