চেন্নাইকে ১৫৪ রানে গুটিয়ে দিলো হায়দরাবাদ

দু’দলই টেবিলের তলানীতে। কে কাকে পেছনে ফেলে নিরাপদ স্থানের দিকে এগিয়ে যাবে সেই চেষ্টাই ছিল। এমন ম্যাচে টেবিলে সবার নিচে, ১০ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসকে ১৫৪ রানে গুটিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ জিততে হলে ৯ নম্বরে থাকা হায়দরাবাদকে করতে হবে ১৫৫ রান।

ঘরের মাঠ এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চেন্নাই। শুরুটাই ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার শাইখ রাশিদকে (১ বলে ০) হারায় চেন্নাই। ইনিংসের প্রথম বলেই তাকে স্লিপে অভিষেক শর্মার হাতের ক্যাচ বানান মোহাম্মদ শামি।

দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন আয়ুশ মাহার্তে ও স্যাম কারেন। ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান কারেন। ১৯ বলে ৩০ রানে আটকে যান মাহার্তে। ৪৭ রানে হয় ৩ উইকেটের পতন।

পিচে সেট হয়েও ১৭ বলে ২১ রানের বেশি করতে পারেননি বরীন্দ্র জাদেজা। চেন্নাইকে যা এগিয়ে দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়ালড ব্রেভিস। ২৫ বলে চেন্নাইয়ের ইনিংসের সর্বোচ্চ ৪২ রান করেন তিনি।

শিবম দুবে ১২, মহেন্দ্র সিং ধোনি ৬ ও আনশুল কম্বুজ ও নুর আহমদ ২ রান করে আউট হলে ১৩৭ রানেই ৯ উইকেটের পতন হয় চেন্নাইয়ের। শেষ দিকে একাই লড়াই করে চ্যালেঞ্জিং স্কোর চেষ্টা করেন দিপক হুদা। ২১ বলে ২২ রান করেন তিনি আউট হলে ১৯.৪ ওভারে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।

বল হাতে হায়দরাবাদের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল। ২টি করে উইকেট নেন জয়দেব উনাদখত ও প্যাট কামিন্স।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প