পহেলগাম হামলার মাঝেই হলমুখী দর্শক, কী আছে ‘গ্রাউন্ড জিরো’-তে?

ভারতের কাশ্মীরে হামলার তিন দিন পরই প্রেক্ষাগৃহে দেশটিতে আজ মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘গ্রাউন্ড জিরো’। ভারতের পহেলগামেতে জঙ্গি হামলায় যখন উত্তপ্ত ভারত ঠিক তখনই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহগুলোতে এখন উপচে পড়া ভিড় দর্শকদের।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারত-র প্রতিবেদন থেকে জানা যায়, ২০০১ সালে ভারতে জঙ্গি হামলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গ্রাউন্ড জিরো’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অভিনেতা ইমরান হাশমী।

সিনেমায় ইমরান অভিনয় করেছেন একজন বিএসএফ জওয়ানের চরিত্রে। যার নাম নরেন্দ্র নাথ দুবে। যিনি ভারতে সংসদ ভবনে জঙ্গি হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রধান ‘গাজি বাবা’কে হত্যা করেন।

সীমান্ত প্রহরী বিএসএফ সদস্যদের এ সাহসিকতার সত্য ঘটনা আবারও পর্দায় দেখে নিজ দেশের প্রতি প্রেম, ভালোবাসা অনুভব করছেন দর্শকরা। সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্যের ঘরে লিখছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিচ্ছবি এ সিনেমা, সবার দেখা উচিত।

ভারতীয় অভিনেতা ও সমালোচক সিদ্ধার্থ কানন সিনেমাটি দেখার পর তার এক্স হ্যান্ডেলে লেখেন, কাশ্মীরের বাস্তবতা ফুটে উঠেছে এই ছবিতে ৷ সত্যের গভীরে নিয়ে যাবে এই ছবি ৷ ৫০ বছরের ইতিহাসে একজন বিএসএফ জওয়ানের মিশন কীভাবে সফল হয়েছিল, তার সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আমার মনে হয় প্রত্যেক ভারতীয়র এই সিনেমা দেখা উচিত।

ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত এবং তেজস প্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ কাশ্মীরে জঙ্গি দমন প্রসঙ্গ নিয়ে নির্মিত। তাই সিনেমাবোদ্ধারা বলছেন, ২২ এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া পাকিস্তানের এমন ন্যাক্কারজনক জঙ্গি হামলার মধ্যে ২০০১ সালে নৃশংস জঙ্গি হামলার কথা মনে করিয়ে দিচ্ছে সিনেমাটি। সেই সঙ্গে জঙ্গি দমনের বিষয়টিও তুলে ধরা হয়েছে সিনেমায়। যা দর্শক মহলে দাগ কাটবে, সেই সঙ্গে সিনেমাটিও হতে পারে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যবসা সফল সিনেমা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প