৭ গোলে চীনকে বিধ্বস্ত করলো জাপান

২০২৬ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক বাছাইপর্বে চীনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। সি-গ্রুপের খেলায় বিশাল ব্যবধানে জিতে বাছাইপর্বের তৃতীয় ধাপে দুর্দান্ত শুরু করেছে জাপানিজরা।

আজ বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। বাকি ৫ গোল দ্বিতীয়ার্ধে করে জাপানিরা।

মাত্র ১২ মিনিটের মাথায় চীনের জাল কাঁপান জাপানের ওয়াটারু এন্ডো। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+২ মিনিটে) দ্বিতীয় গোল করেন কাউরু।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া গোল করেন তাকুমি মিনামিনো। ৫২ ও ৫৮ মিনিটে গোল করেন তিনি। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

এরপর গোল উৎসবে কিছুটা বিরতি নেয় জাপান। ৭৭ মিনিটে পঞ্চম গোল করেন জুনা ইটো। ১০ মিনিট পর সফরকারীদের জালে বল জমা করেন দাইজেন মেডা (৬-০)।

চীনের কফিনে সর্বশেষ পেরেকটা ঠুকে দেন থাকিফুসা কুবো। ৯৫ মিনিটে গোল করেন তিনি। এতে ৭-০ গোলের বিশাল জয় পায় স্বাগতিকরা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প