৮ বছর পর ভুটানের মাঠে প্রতিশোধ বাংলাদেশের

২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুর চাংলিমিথাংয়ে আন্তর্জাতিক ফুটবলে ভুটানের কাছে প্রথম হেরেছিল বাংলাদেশ। সেই হার বাংলাদেশের ফুটবলকে নাড়িয়ে দিয়েছিল। তারপর বাংলাদেশ প্রায় আড়াই বছর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি।

পরবর্তীতে ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে চাংলিমিথাংয়ে আর খেলা হয়নি দুই দলের। যে কারণে দীর্ঘ ৮ বছর ধরে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ। সুযোগ বেশভালোভাবে কাজেও লাগায় মোরসালিনরা।

আজ বৃহস্পতিবার সেই চাংলিমিথাংয়ে ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। যদিও এই কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জ ছিল জামাল-তপুদের। তবুও প্রতিশোধ ঠিকই আদায় নিয়েছে লাল-সবজু জার্সিধারীরা।

গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচটি হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে।

চাংলিমিথাংয়ে ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধের পঞ্চম মিনিটে। গোলটি করেছেন মোরসালিন।

ডান প্রান্তের কর্নার ফ্লাগ থেকে ক্রস নিয়েছিলেন রাকিব হোসেন। ভুটানিজ গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন। তবে ঠিকঠাক হয়নি। সামনে দাঁড়ানো মোরসালিনের পায়ে বল লেগে আবার ভুটানি গোলরক্ষকের গায়ে লাগে। মোরসালিনের সামনে তখন ফাঁকা পোস্ট। ডান পায়ের টোকায় তিনি বল ঠেলে দেন জালে।

২০ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কর্নার থেকে জেলসেনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বাকি সময়ে আর গোল হয়নি, ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও গোল হয়নি। বাংলাদেশ ব্যবধান বাড়াতে পারেনি, ভুটানও ম্যাচে ফিরতে পারেনি। বলতে গেলে নিস্প্রাণ একটি ম্যাচই দেখেছে থিম্পুর দর্শকরা। দুই দেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প