কাশ্মীর হামলা পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে না ভারতে

সম্প্রতি জানা গিয়েছিল আবারও বলিউডের সিনেমায় দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। এতে তার বিপরীতে থাকবেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তাদের সেই সিনেমা ‘আবির গুলাল’র ট্রেলারও ১ এপ্রিল মুক্তি পেয়েছে। সিনেমাটি ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল।

‘আবির গুলাল’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। পাকিস্তানি অভিনেতা সিনেমায় থাকাতেই মূলত এ সমালোচনা ও বিতর্কের সূচনা হয়। সেই সঙ্গে সিনেমাটি বয়কটের ডাকও দেওয়া হয়। এর মধ্যেই কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা এতে বাড়তি মাত্রা যোগ করেছে। নতুন করে আরও তুমুল সমালোচনা হতে শুরু করে। এবার জানা গেছে এ সিনেমাটি নাকি ভারতে মুক্তি দেওয়া হবে না। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ সংস্করণে এ তথ্য জানা গেছে।

ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারতজুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব এখন তুঙ্গে। এ আবহে প্রেক্ষাগৃহ মালিকরা ‘আবির গুলাল’ প্রদর্শনের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তবে তা নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছিল তাদের। শোনা যাচ্ছিল সিনেমাটির মুক্তির দিন নাকি পিছিয়ে যেতে পারে। তবে এই সব আলোচনার মাঝেই প্রকাশ্যে আসে এ সিনেমাটি ভারতে মুক্তি পাবে না।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ সিনেমাটি ভারতে মুক্তিতে বাধা দেওয়া হবে।

বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তাদের নির্দেশিকায় আবারও জানায়, ভারতীয় সিনেমা ও বিনোদন শিল্পের সঙ্গে যুক্তরা যে কোনো পাকিস্তানি শিল্পী, গায়ক এবং টেকনিশিয়ানদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করবে।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত মূলত এ সিনেমা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন। তার ভাষ্য, ‘এই ঘটনা জাতির বিরুদ্ধে যুদ্ধ। এই প্রথমবার নয়। এ হামলা ৩০ বছর ধরে চলছে। আমরা, একটি সংস্থা হিসেবে, হাতজোর করে পাকিস্তানিদের সঙ্গে কাজ না করার অনুরোধ করেছি।‘

তিনি আরও বলেন, ‘তারা শিল্পী সম্প্রদায়, এই বাজে অজুহাত দেখায়, তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থই সবার আগে। লোকজন হয়ত ভাবেন, আমার বাড়ির লোক তো মরেনি, তাই আমার কিছু যায় আসে না, কিন্তু যদি এ সিনেমায় নায়িকা বা নির্মাতাদের পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসীরা গুলি চালাত, তাহলে কি তারা ফাওয়াদ খানের সঙ্গে কাজ করতেন?’

তবে ভারতে ফাওয়াদ অভিনীত কোনো ছবির মুক্তি নিয়ে এ প্রথম সমস্যা দেখা দিয়েছে- এমনটা নয়। ২০১৬ সালে উরিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র ও সংগীত জগতে কাজ করা থেকে বিরত থাকার কথা তোলা হয়। তবে সেই সময় ভারতে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ফাওয়াদ করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। আর এ কারণে করণের সিনেমা সমস্যার মুখে পড়ে। সেই সময় অবশ্য প্রযোজক ক্ষমা প্রার্থনা করেছিলেন।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’