জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই

সত্তর দশকের সেরা অভিনেত্রীদের একজন ববিতা। রুপালি পর্দা কাঁপানো এ অভিনেত্রী এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই অ্যাকটিভ থাকেন। নিজের ফেসবুকে জানিয়েছেন তার অসুস্থতার কথা।

দেশে ফিরে অসুস্থতা পিছুই ছাড়ছে না ববিতার। তেমনটাই জানালেন তিনি। পর্দা কাঁপানো এ অভিনেত্রী লিখেছেন, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘর বন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।

স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে চিত্রনায়িকা ববিতা তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন।

এর আগে এবার পবিত্র রমজান মাসে রোজা রাখার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। গত ২৩ মার্চ ববিতা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল আইডিতে একটি ছবি আপলোড করেন।

ছবিতে দেখা যায়, পেঁপে ও ইসবগুল এ দুই ধরনের শরবত, দই, খেজুর, কাঠ বাদাম, সিদ্ধ ডিম আর বিভিন্ন ধরনের ফল ইফতারে প্রাধান্য দেন ববিতা। ক্যাপশনে লেখেন, ভাজাপোড়া খেতে পারি না।

এ পোস্টে লাইক রিয়েকশন করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গায়ক এসডি রুবেল। ভক্তরাও জানিয়েছেন প্রতিক্রিয়া। পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, একদিন আপনার সাথে ইফতার করতে চাই। আরেকজন লেখেন, ইফতারে এটাই হেলদি খাবার। ভাজা পোড়ায় পেটে অনেক সমস্যা হয়।

১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার। 

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১