নানা আয়োজনে নববর্ষকে বরণ করলো কুয়েত প্রবাসীরা

দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করলো কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে আয়োজিত হয় এই উৎসব। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাচ-গান আর পিঠাপুলির আয়োজন ছিল চোখে পড়ার মত।

বর্ষবরণ অনুষ্ঠানে স্টল সাজিয়ে নিজেদের তৈরি পিঠা নিয়ে বসেন নারীরা। যেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে আসায় দূতাবাস প্রাঙ্গণে পরিণত হয় এক খণ্ড বাংলাদেশ। বাঙালিয়ানা খাবার পরিবেশনের পাশাপাশি ফুচকা-চটপটির টক-ঝাল-মিষ্টিতে মন কেড়ে নেয় অতিথিদের।

বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা শিল্প ও সংস্কৃতির চর্চা ও টিকিয়ে রাখতে এমনটা আয়োজন বলে মন্তব্য করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি তার বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করার গুরুত্ব তুলে ধরেন।

আগত অতিথিরা জানান, বাংলাদেশ দূতাবাসের এমন আয়োজনের মধ্যদিয়ে দেশটিতে বসবাসরত বাঙালিরা জানতে পারবে কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য। বাঙালির অস্তিত্বকে ফুটিয়ে তুলবে পুরো বিশ্বে। বিদেশের মাটিতে এমন আয়োজন সত্যি মনোমুগ্ধকর। ভবিষ্যতেও এটিকে অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।

অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি গৃহিণীদের বাহারি পিঠা প্রদর্শনের জন্য দূতাবাসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসী বাংলাদেশিদের তাদের সঙ্গীত পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। বাংলা গান ও প্রবাসীদের যৌথ নাচের মধ্য দিয়ে উপস্থিত সবাইকে আনন্দে মগ্ন করে তোলে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১