কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সজীব হোসেনের (২৬) মরদেহ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ সৈকতের নাজিরারটেক উপকূলে ভেসে ওঠে। এরপর পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। গতকাল বুধবার দুপুরে সজীব সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন। সুগন্ধা থেকে নাজিরারটেক সৈকতের দূরত্ব প্রায় চার কিলোমিটার। নিহত সজীব ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, বুধবার সকালে ঢাকা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন সজীব। দুপুরে সজীবসহ পাঁচজন সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। গোসলের এক ফাঁকে উত্তাল ঢেউয়ের ধাক্কায় সবাই ভেসে যেতে থাকেন। এ সময় লাইফগার্ড সদস্যরা সাগরে তল্লাশি চালিয়ে চারজনকে উদ্ধার করলেও সজীব নিখোঁজ হন। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও লাইফগার্ডের সদস্যরা সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও সজীবের সন্ধান পাননি। আজ সকালে নাজিরারটেক সৈকতে সজীবের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহ ভেসে ওঠার খবর দিলে লাইফগার্ড-বিচ কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন।

লাইফগার্ড কর্মীরা জানান, বুধবার দুপুরে স্রোতের টানে ভেসে যাওয়ার সময় যে চারজনকে উদ্ধার করা হয়েছিল, তাঁদের একজন নেছার আহমদের (২৫) অবস্থা সংকটাপন্ন ছিল। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর এখন তিনি আশঙ্কামুক্ত।

লাইফগার্ড কর্মী সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্রে গোসলে নামতে নিষেধ করে সৈকতে একাধিক লাল নিশানা ওড়ানো হলেও পর্যটকের সেদিকে খেয়াল থাকে না। এক মাস ধরে সৈকতে তেমন পর্যটক নেই। গতকাল সারা দিনে কলাতলী থেকে লাবণী পর্যন্ত সৈকতের পাঁচ কিলোমিটারে পাঁচ হাজার পর্যটকের সমাগম ঘটেছিল।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’