বিয়ে নিয়ে রিয়ার ভাবনা

আর কত একা থাকা যায়! এবার বিয়ে করতে চান রিয়া চক্রবর্তী। সাবেক প্রেমিক বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেক ভুগতে হয়েছে তাকে। মিথ্যা অভিযোগে কারাগারে কাটাতে হয়েছে, নানান বিতর্কের শিকার হতে হয়েছে। এবার একটু থিতু হতে চান রিয়া চক্রবর্তী। তবে কবে?

২০২০ সালে অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্তর। তারপর রিয়ার জীবনে বয়ে যায় ঝড়। সুশান্ত পর্ব শেষ। ‘জালেবি’ ছবির নায়িকা রিয়া এবার ঘর বাধবেন। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেত্রী মানুষী চিল্লারের সাবেক প্রেমিক নিখিল কামাতের সঙ্গে প্রেমে জড়িয়েছেন রিয়া। যদিও এ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। তবে সম্প্রতি বিয়ে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন রিয়া।

এক পডকাস্ট অনুষ্ঠানে রিয়া বলেছেন, তিনি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন। তিনি বলেন, ‘আমার মনে হয়, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। আবার বিয়ে যে করতেই হবে, এমনও নয়। শুধু মেয়েদেরই কেন বিয়ের চাপ দেওয়া হয়? ‘বায়োলজিক্যাল ক্লকের’ জন্য। সেটা সমাধান হচ্ছে, ডিম্বাণু সংগ্রহ করে রাখতে পারেন। যদিও সেটাও খুব যন্ত্রণাদায়ক। তবে চাইলে করা যায়।’

রিয়ার অনেক বন্ধু নাকি ৪০ বছর বয়সে বিয়ে করেছেন, কেউ বা ওই বয়সে মা হয়েছেন। তার মতে, যারা ২০ বা ৩০ বছর বয়সে বিয়ে করেছেন, তাদের চেয়ে বরং যারা ৪০ বছরে গিয়ে বিয়ে করেছেন তারাই সুখে আছে। রিয়া বলেন, ‘আমার বয়স এখন ৩২ বছর। আমার মনে হয় না আমি বিয়ের জন্য প্রস্তুত। কারণ পেশাগত জীবনে আমার আরও অনেক কিছু করার আছে।’

সুশান্তের মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিলেন তাকে। এ কারণে প্রায় ২৮ দিন কারাবন্দী থাকার পর ছাড়া পান তিনি। সে প্রসঙ্গে টেনে রিয়া বলেন, ‘আমি পাসপোর্টের জন্য আদালতে গিয়েছিলাম। বিয়ের জন্যও আদালতের দ্বারস্থ হতে পারব না।’

২০২২ সালে ‘সুপারমাচি’ ছবিতে দেখা যায় রিয়াকে। এর আগে ২০২১ সালে ‘চেহরে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১২ সালে তেলেগু ছবি ‘তুনেগা তুনেগা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ভিডিও জকি হিসেবে টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০১৯ সাল থেকে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই বাঙালি অভিনেত্রীর।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল