সেনা অভিযানে ৭ দিনে সারাদেশে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩৯০

গত সাতদিনে সারাদেশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ৩৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, ডাকাত, চাঁদাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ৩৯০ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আইএসপিআর জানায়, গ্রেফতারদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

নববর্ষে নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনী-

আইএসপিআর আরও জানায়, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৈশাখী উৎসব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনার প্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি, চলমান এসএসসি এবং সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

  • Related Posts

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের…

    Continue reading

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত