টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক টালিউডের প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার নতুন খবর, টালিউডের আলোচিত ‘চালচিত্র’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী। তবে সিরিজে তার চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

২০২৪ সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। ছবিটি দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। অল্প সময়ের উপস্থিতিতেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সেই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রযোজনায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী।

প্রথমে ‘চালচিত্র ২’ নামে সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। নির্মাতারা এবার গল্পটিকে ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিজটিতে ব্রাত্য বসু অভিনীত আলোচিত সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রের তরুণ বয়সের ভূমিকায় দেখা যেতে পারে চঞ্চলকে। চরিত্রটির অপরাধজীবনের নেপথ্যে থাকা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীতই হবে কাহিনির মূল আকর্ষণ।

তবে নিজের চরিত্র নিয়ে রহস্য বজায় রেখেছেন চঞ্চল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো জানি, এটা আলাদা একটা চরিত্র।’

গল্প বা চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। দর্শকদের জন্য চমক থাকুক। আমি অভিনয় করছি, এটা নিশ্চিত। কাজটি যখন মুক্তি পাবে, তখনই দর্শক গল্প ও চরিত্রটি দেখুক।’

আগের মতো এবারও প্রধান তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এছাড়া অভিনয় করছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে।

এরই মধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চঞ্চল জানান, দু-এক দিনের মধ্যেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র’র নতুন এই সিরিজ।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ-দুই বাংলাতেই সমানতালে কাজ করে চলা চঞ্চল চৌধুরীর নতুন এই প্রজেক্ট নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে রহস্যঘেরা চরিত্রে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

  • Related Posts

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত