ময়মনসিংহে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বালিকা মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার পূর্ব ভালুকা মণ্ডলপাড়া এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। এরমধ্যে লাল মিয়া পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাল মিয়া তার এক অসুস্থ খালাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশায় পাশের উপজেলার শ্রীপুরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গোয়ারী বালিকা মাদরাসার সামনে আসতেই ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত
অন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে রোকেয়া আক্তারের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের…

    Continue reading

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত