লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, যুদ্ধবিরতি মধ্যেই প্রাণ হারালো ১৮৬ জন

লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার পৃথক ইসরায়েলি হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি আল-হুজাইরে একটি যানবাহনে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। এই এলাকা সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হানিনে এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ওয়াদি আল-হুজাইর সংলগ্ন কান্তারা এলাকায় হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে।

গত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের আইতারুনে ইসরায়েলি হামলায় আহত ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে, ফলে ওই হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল দুইজন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলায়ও হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে লেবাননে কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদল্লাল্লাহ গত সপ্তাহে বলেছেন, যুদ্ধবিরতির পর থেকে মোট ১৮৬ জন নিহত হয়েছেন, যদিও তিনি নিহতদের মধ্যে কতজন হিজবুল্লাহ সদস্য ছিলেন তা জানাননি।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে বলা হয়েছিল, লেবাননের দক্ষিণাঞ্চলে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী অবস্থান করবে এবং সব অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে হবে।

চুক্তি অনুসারে, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণ অংশ থেকে তাদের যোদ্ধা প্রত্যাহার করতে এবং সেখানকার সব সামরিক স্থাপনা ভেঙে ফেলতে বলা হয়েছিল। একইভাবে, ইসরায়েলও দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল, যদিও তারা এখনো পাঁচটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

লেবাননের সেনাবাহিনী ইতোমধ্যে সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চলে মোতায়েন শুরু করেছে, যেখানে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার শুরু করেছে।

হিজবুল্লাহর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা লিতানি নদীর দক্ষিণে থাকা নিজেদের ২৬৫টি সামরিক স্থাপনার মধ্যে প্রায় ১৯০টি লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১