জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ‘সন্ত্রাসী’। ওই এলাকায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবারও (১৩ মে) চলছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, কুলগামে শুরু হওয়া এই অভিযান পরে শোপিয়ানের শোকাল কেলার এলাকার জঙ্গলে গড়ায়।

সেনা ও আধাসামরিক বাহিনীর যৌথ দল ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ মিশনে নামে। অভিযানে ব্যাপক গুলিবিনিময় হয়, যাতে তিনজন ‘হাই-প্রোফাইল সন্ত্রাসী’ নিহত হয়। সেনাবাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী লিখেছে: ১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলিবিনিময় হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনো চলছে।

এই অভিযান এমন এক সময় চালানো হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি যায়নি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে এক নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গত ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়।

পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এতে দুই পক্ষেরই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের ওপর ‘কড়া নজর’ রাখছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১