‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’, আবারও হিরানির সিনেমায় আমির খান

বলিউডের ইতিহাসে দুটি আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) এবং ‘পিকে’ (২০১৪)। এর পর দীর্ঘ ১১ বছর হয়ে গেছে একসঙ্গে কাজ করেননি বরেণ্য নির্মাতা রাজকুমার হিরানি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দর্শকের এই সুপারজুটিকে একসঙ্গে দেখার অপেক্ষা বোধহয় শেষ হতে চললো।

আবারও হিরানির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আমির খান। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে তৃতীয় প্রজেক্ট নিয়ে তাদের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে।

পরিচালক হিরানি এই প্রজেক্টের জন্য তিনটি গল্প ভাবছিলেন। শেষমেশ একটি নির্দিষ্ট কনসেপ্টের দিকেই এগোচ্ছেন তিনি। সেই গল্প আমিরের সঙ্গে ভাগ করে নেন এবং আমিরও গল্পটি শুনে বেশ আগ্রহ দেখিয়েছেন। দুজনেই মৌখিকভাবে সম্মত হয়েছেন যে এই সিনেমাটি নিয়ে তারা কাজ করবেন। ধারণা করা হচ্ছে ছবিটির শুটিং ২০২৬ সালে শুরু হবে।

ছবিটি হবে জীবনের খুবই সাধারণ, দৈনন্দিন ঘটনাগুলোকে বাস্তব ও স্বাভাবিকভাবে তুলে ধরার গল্পে। এতে নাটকীয়তা, ছোট ছোট অনুভূতি, সম্পর্ক, আনন্দ-বেদনা আর জীবনের খুঁটিনাটি বাস্তবতা উঠে আসবে। ছবিতে
থাকবে হাস্যরস ও অনুপ্রেরণার উপাদান।

আমির খান এই চরিত্রটি নিয়ে দারুণ উৎসাহী। কারণ এটি তাকে অভিনয়ের নতুন জায়গায় নিয়ে যাবে। এখনই যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে ‘সিতারে জমিন পার’ ছবির মুক্তির পর।

এই প্রজেক্টের পাশাপাশি রাজকুমার হিরানি পৃথকভাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গেও কাজের কথা ভাবছিলেন। কিন্তু সময়সূচির মিল না হওয়ায় আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। তবে পরিচালক জানিয়েছেন, ভবিষ্যতে রণবীর ও ভিকির সঙ্গে আলাদা আলাদা ছবি নির্মাণের ইচ্ছা তার রয়েছে।

এদিকে আমির খান বর্তমানে পুরোপুরি ব্যস্ত ‘সিতারে জমিন পার’ ছবির প্রচারণায়। ২০২৫ সালের ২০ জুন মুক্তি পাবে এই ছবি। এতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এরপর একটি ছোট বাজেটের ছবি করার কথা রয়েছে আমিরের। এছাড়াও তিনি লোকেশ কানাগরাজের পরিচালনায় একটি সুপারহিরো ফিল্ম, কিশোর কুমারের বায়োপিক এবং রাজকুমার সন্তোষীর সঙ্গে দুটি কমেডি ছবির কথাও বিবেচনা করছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!