ঢাকা-আশুলিয়া ভেঙে পড়লো এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পিয়ারক্যাপের সাটার

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি পিলারের পিয়ারক্যাপের সাটার (নির্মাণ সামগ্রী) ভেঙে পড়েছে। এক্সপ্রেসওয়ে প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই গাড়ির ওপরেই সাটারের একাংশ এবং বাকি অংশ ফুটওভার ব্রিজের ওপর পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কটির আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ওপর থেকে সবকিছু ভেঙে পড়ে। পরে আশপাশে থাকা মানুষ ছুটে যায়। পাইপগুলো সড়কের মাঝ বরাবর পড়েছে। নবীনগরমুখী লেনে থাকা একটি কাভার্ডভ্যানের ওপর এর একাংশ পড়ে। বাকি অংশ ফুটওভার ব্রিজের ওপর পড়ে। দুর্ঘটনা কবলিত লরি বা কাভার্ড ভ্যানটি (চট্ট মেট্রো- ঢ ৮১-২০৭১) মহাসড়কের নবীনগরমুখী লেনে ছিল। আর ফুটওভার ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দ্রামুখী লেনের পাশে।

প্রত্যক্ষদর্শী পথচারী আমজাদ মিয়া বলেন, আমরা শব্দ শুনে দৌড়ে যাই। দেখি সব ভেঙে পড়ছে। তখন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম বলেন, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ফুটপাতে ধাক্কা লাগে। পরে বিমের পাইপে ধাক্কা লাগলে সাটারের একটা পার্ট খুলে কাভার্ডভ্যানের ওপর পড়ে। আমাদের ক্রেন আছে ওখানে। সব রেসকিউ করা হচ্ছে। এতে এই বিম কিংবা রাস্তা অথবা কোনো মানুষের ক্ষতি হয়নি।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, ওই পিলারের পিয়ার ক্যাপ ঈদের আগে ঢালাই করা হয়েছে। ঢালাই করার আগে যে সাটারিং করা হয় সেটাকে ফর্মওয়ার্ক (FORMWORK) বলে। সেই ফর্মওয়ার্কগুলো একদিনে খোলা যায় না। পার্ট পার্ট করে জোড়া দিয়ে কাজ করতে হয়। আজকের মতো কাজ করে শ্রমিকরা চলে গিয়েছে। এই অবস্থাতেই ছিল। সেখানেই কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এরপর দুর্ঘটনা ঘটে।

  • Related Posts

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ…

    Continue reading
    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া…

    Continue reading

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত