১১১ রানের পুঁজি নিয়েও কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

পুঁজি মাত্র ১১১ রানের। রানবন্যার আইপিএলে এত কম পুঁজি নিয়ে ম্যাচ জয় তো স্বপ্নের মত। কিন্তু সেই স্বপ্নকেই আজ মঙ্গলবার বাস্তবে রূপ দিল পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও অবিশ্বাস্য এক জয় তুলে নিলো শ্রেয়াস আইয়ারের দল।

৭৯ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নিয়েছিল পাঞ্জাব। তখন মনে হয়েছিল, বাকি ২ উইকেট তুলে নিয়ে সহজেই জয় পাবে আইয়ারের দল। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আন্দ্রে রাসেল। ১৫ তম ওভারে কোনো বল খেলতে পারেনি তিনি। ওই ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বৈভব অরোরা। ১৬ তম ওভারে মার্কো জনসেনের এর প্রথম বলেই বোল্ড হন রাসেল। এতে বিজয়উল্লাস শুরু করে পাঞ্জাব। ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলকাতা। এতে ১৬ রানের জয় পায় পাঞ্জাব।

এর আগে মঙ্গলবার মহারাজা যুজব্ন্দ্রে সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় স্বাগতিক পাঞ্জাব।

দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রান করেন প্রভশিমরন সিং। প্রিয়ানশ আর্য ১২ বলে ২২, শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, জ্যাভিয়ের বার্টলেট ১১ ও নেহার ওয়াধেরা ১০ রান করেন। বাকিরা দুই অংক স্পর্শ করতে পারেনি।

কলকাতার হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন এনক্রিশ রঘুবংশী। ১৭ রান করে নেন অধিনায়ক আজিঙ্কে রাহানে ও রাসেল। বাকিরা ছিলেন এক অঙ্কে বন্দি।

বল হাতে কলকাতার হয়ে হর্ষিত রানা ২৫ রানে ৩ উইকেট, সুনিল নারিন ১৪ ও বরুণ চক্রবর্তী ২১ রানে ২টি করে উইকেট নেন। পাঞ্জাবের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন যুজবেন্দ্র চাহাল। ১৭ রানে ৩ উইকেট নেন মার্কো জানসেন।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক