ফের রেকর্ড বাংলাদেশের, স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের রেকর্ড ভেঙে এটি ছিল ওয়ানডেতে দলীয় রান সংগ্রহে বাংলাদেশের নতুন রেকর্ড। গত বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওই ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।

মাত্র চারদিন পরেই আজ মঙ্গলবার সেই রেকর্ডটি ভেঙে ফেলেছে বাংলাদেশ। লাহোরেই গড়েছে নতুন রেকর্ড। স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে আজ ২৭৬ রান তুলেছে বাংলাদেশ। এটি এখন ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

নিগার সুলতানা জ্যোতিদের রেকর্ড রানের জবাবে স্কটল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তুলতে পেরেছে ২৪২ রান। এতে ৩৪ রানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে বাছাইপর্বের তিনটি ম্যাচের সবগুলোতেই জিতলো বাংলাদেশ।

একটি সময় মনে হয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতবে বাংলাদেশ। কেননা ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ড। কিন্তু অষ্টম উইকেটে প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাসেল স্লেটার ১১৫ রানের বিশাল জুটি করে ব্যবধান কমিয়ে আনেন। দুইজনই হাঁকান ফিফটি। তবে তাদের চেষ্টাকে সফল হতে দেননি নাহিদা আক্তাররা।

চ্যাটার্জি ৬৩ বলে ৬১ ও স্লেটার ৭৩ বলে সমান ৬১ রান করেন। ৪৮তম ওভারে শেষ দুই বলে দুজনকে আউট করেন নাহিদা আক্তার। এছাড়া শুরুর দিকে ৫৮ বলে ৪২ রান করেন সারা ব্রাইস।

এর আগে বাংলাদেশ দল ৬ উইকেটে ২৭৬ রান করে। তিন ফিফটিতে এই রান তোলে টাইগ্রিসরা। ফারজানা হক ও শারমিন আক্তার করেন সমান ৫৭ রান করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাঁকান বিগ ফিফটি। ৫৯ বলে ৮৩ রানে মারকুটে ইনিংস খেলেন তিনি।

নিচের দিকে ২২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন।

বল হাতে বাংলাদেশের হয়ে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদা আক্তার।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১