আবারও সালমান খানের জন্য দুঃসংবাদ

বলিউড সুপারস্টার সালমান খানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সিকান্দার’। এটি বক্স অফিসে ভালো আয় করতে পারেনি। অন্যদিকে তার জীবনহানির শঙ্কাও কমছে না। এবার তার জীবন নিয়ে আরও বড় আশঙ্কার কথা শোনালেন এক জ্যোতিষী।

চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন, আগামী তিন বছর ভালো নয় সালমানের জন্য। সেই কথা আরও একবার জোরালোভাবে আলোচনায় এসেছে। এবার অন্য এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, তিনি যতই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকুন না কেন, চলতি বছরের শেষে নাকি তার প্রাণের ঝুঁকি রয়েছে। এর নেপথ্যে থাকবেন তার ঘনিষ্ঠরাই! শনিবার এ দুঃসংবাদ প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই জ্যোতিষী সালমানের ভবিষ্যদ্বাণী আরও জানিয়েছেন, ‘এই বছরটা ভাইজানের সিনেমা মুক্তির জন্য একবারেই ভালো নয়। গত বছর কিছুটা ভালো সময় ছিল। তবে এই বছর তিনি যেন সিনেমা মুক্তি থেকে বিরত থাকেন।’ এমনকি তিনি এও জানিয়েছেন, ‘আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে অভিনেতাকে খুবই সাবধানে থাকতে হবে। ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নাকি সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো সালমানের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস করেন। আর তাতেই বাড়তে পারে সালমানের বিপদ।’

তবে শুধু ২০২৫ নয়, ২০২৬ সালেও সালমানকে জ্যোতিষী সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘অভিনেতার জীবনহানির আশঙ্কা প্রবল। ঘটতে পারে দুর্ঘটনাও।’ বিশেষ করে এপ্রিল মাসের কথা জানিয়েছেন জ্যোতিষী। প্রথমবার জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন সালমান অনুরাগীরা। এবার দ্বিতীয় জ্যোতিষীও একই কথা শুনিয়েছেন। ফলে ভাইজানকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার অনুরাগীরা। সালমান সব বিপদ কাটিয়ে উঠতে পারেন কি না তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক