রাজস্থানকে উড়িয়ে তিনে উঠে এলো বেঙ্গালুরু

আইপিএলের মতো আসরে ১৭৫ রানের পুঁজি নিয়ে যে লড়াই করাও কঠিন, সেটি টের পেলো রাজস্থান রয়্যালস। তাদের পাত্তাই দিলো না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিতলো ৯ উইকেট আর ১৫ বল হাতে রেখেই।

এতে করে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এলো রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। ছয় ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া সঞ্জু স্যামসনের রাজস্থান সাত নম্বরে।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট আর বিরাট কোহলির ৯২ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের পথ গড়ে ফেলে বেঙ্গালুরু। ৩৩ বলে ৫ চার আর ৬ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে ফেরেন সল্ট।

বাকি পথটা অনায়াসে পাড়ি দিয়েছেন কোহলি আর দেবদূত পাডিক্কেল। ৫৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পাডিক্কেল ২৮ বলে ৪০ আর কোহলি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে হাফসেঞ্চুরির সেঞ্চুরি হয়েছে কোহলির। অর্থাৎ স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ছিল কোহলির ১০০তম ফিফটি।

এর আগে জশস্বী জয়সওয়ালের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। আইপিএলের মতো আসরে এই সংগ্রহকে মামুলিই বলা যায়।

জয়পুরে টস জিতে রাজস্থানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। সঞ্জু স্যামসন (১৯ বলে ১৫) ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও জয়সওয়াল আর রিয়ান পরাগ, ধ্রুব জুরেলদের ব্যাটে চড়ে মাঝারি মানের সংগ্রহ দাঁড় করায় রাজস্থান।

রিয়ান পরাগ ২২ বলে ৩০ করে আউট হন। ৪৭ বলে ১০ চার আর ২ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। শেষদিকে ধ্রুব জুরেল ২৩ বলে ২টি করে চার-ছক্কায় করেন অপরাজিত ৩৫।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক