অমিতাভের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জয়ার জবাব

বলিউডের আলোচিত দম্পতি জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের বিয়ে নিয়ে বার বার সংবাদের শিরোনাম হয়েছে। তারা ৫০ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। কিন্তু একটা সময়ে রটে গিয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের একটি কথাই সব প্রশ্নের জবাব পাওয়া যায়।

একবার হল্যান্ডের এক অনুরাগী জয়াকে প্রশ্ন করেছিলেন। জয়া তার স্বভাবসুলভ ভঙ্গিতে এর উত্তর দিয়েছিলেন। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন, ‘আমি জানি না, এখনো এটা নিয়ে আলোচনা হয় কি না। আমি হল্যান্ডে থাকি। দেশি গুজব শুনতে পাই এখানে। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটা কি সত্যি?’

জয়া সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেই দিন শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। আমাদের সেই দিন একই বাড়িতে পাবেন।’

অমিতাভ ও জয়া ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন। তারা ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে দিয়েছিলেন। যদিও তাদের অক্টোবরে বিয়ে করার কথা ছিল। কিন্তু একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন যুগল। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি