ম্যাক্সওয়েলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে যা বললেন হেড

পাঞ্জাব কিংসের সংগ্রহ ৬ উইকেটে ২৪৫ রান। ডিফেন্ড করার মতোই পুঁজি। তবে নিজেদের দিনে এ রান টপকে ফেলা সানরাইজার্স হায়দরাবাদের জন্য কঠিন কিছু না। গতকাল শনিবার সেটি আবারও প্রমাণ করলো অভিষেক শর্মারা।

পাঞ্জাবের বিশাল রানের লক্ষ্য ৮ উইকেট আর ৯ বল হাতে রেখেই টপকে গেছে হায়দরাবাদ। পাঞ্জাবের বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে অভিষেক-হেডরা।

উত্তেজনাপূর্ণ রান-উৎসবের ম্যাচের মাঝপথে দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের স্লেজিং ও ঠাট্টা-মশকরা। সেই স্লেজিং এক পর্যায়ে রূপ নিতে যাচ্ছিল ঝগড়ায়। যদিও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি শেষ পর্যন্ত। তবে থমথমে পরিস্থিতি তৈরি করে সবাইকে অবাক দিয়েছেন দুই অস্ট্রেলিয়ান হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড ও পাঞ্জাবের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

হায়দরাবাদের ইনিংসের নবম ওভার করেন ম্যাক্সওয়েল। ওভার শেষে হায়দরাবাদের ব্যাটার স্বদেশী হেডের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তিনি। এরপর তাদের সঙ্গে যোগ দেন পাঞ্চাবের আরেক অস্ট্রেলিয়ান মার্কাস স্টয়নিস। পরে আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিষয়টিকে শেষ পর্যন্ত হালকা মেজাজের ঠাট্টা-মশকরা বলেই মনে হয়েছে।

ম্যাচ-পরবর্তী বক্তব্যে ম্যাক্সওয়েল ও স্টয়নিসের সঙ্গে সেই মুহূর্ত নিয়ে কথা বলেন হেড। বাঁহাতি মারকুটে ব্যাটার, ‘যখন আপনি কাউকে খুব ভালোভাবে চেনেন, তখন তার মধ্যে ভালো ও খারাপ—দুটোই বেরিয়ে আসে। সিরিয়াস কিছু ছিল না, একটু মজা-মশকরা মাত্র।’

এই ম্যাচে হেড তার ওপেনিং পার্টনার অভিষেক শর্মার এক ঐতিহাসিক ইনিংস দেখতে থাকেন অপর প্রান্তে দাঁড়িয়ে।

শনিবারের ম্যাচ আইপিএলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি ছিল ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। শনিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই রেকর্ড গড়া জয়টি আসে অভিষেক শর্মার দুর্দান্ত ১৪১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস ও ট্রাভিস হেডের আগ্রাসী ব্যাটিংয়ে ৬৬ রানের ইনিংসের মাধ্যমে।

চলতি মৌসুমে এই ম্যাচের আগে অভিষেক শর্মা কোনো ছক্কা মারেননি। কিন্তু গতকাল তিনি যেভাবে নিজের ইনিংস শুরু করেন, তা ছিল চোখ ধাঁধানো। মার্কো জানসেনকে টানা তিনটি বাউন্ডারি হাঁকান, এরপর ইয়াশ ঠাকুরকে এক ছক্কা মারেন ও একটি নো-বলে আউট হলেও সেই ফ্রি হিটটি গ্যালারিতে পাঠান। পাঞ্জাবের বোলারদের প্রতি তিনি ছিলেন একেবারে নির্দয়।

অন্যদিকে হেড ছিলেন ঠান্ডা মাথায় খেলা একজন কৌশলী ব্যাটার। অভিষেকের আগুনকে সামঞ্জস্য করছিলেন বরফের মতো। অভিষেক যখন ছক্কা-চারে বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন, তখন হেড স্ট্রাইক ঘুরিয়ে, গ্যাপ খুঁজে সুযোগ পেয়ে বাউন্ডারিতে মেরে রান বাড়াচ্ছিলেন।

উদ্বোধনীতে ১৭১ রানের জুটি করেন হেড ও অভিষেক। ১৩তম ওভারের দ্বিতীয় বলে আউট হন হেড। ৫৫ বলে ১৪১ রান করে থামেন অভিষেক।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০