শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে হারাল লখনৌ

সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়েও শেষ পর্যন্ত জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। ২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯১ রানে থেমে যেতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। ফলে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১২ রানে হারতে হলো মুম্বাইকে।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই রোহিত শর্মার পরিবর্তে ব্যাট করতে নামা উইল জ্যাকসের উইকেট হারায় মুম্বাই। জ্যাকস করেন মাত্র ৫ রান। ১০ রান করে আউট হন রায়ান রিকেলটন।

১৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকার পর নামান ধির ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৬৯ রানের জুটি। ২৪ বলে ৪৬ রান করে আউট হন নামান। ৪৩ বলে ৬৭ রান করেন সূর্যকুমার। তিলক ভার্মা ২৩ বলে ২৫ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মিচেল মার্শের ৬০ রান এবং এইডেন মারক্রামের ৫৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছিলো লখনৌ সুপার জায়ান্টস। ৫ উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

  • Related Posts

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

    Continue reading
    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। পুলিশ জানায়, স্থানীয় সময়…

    Continue reading

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু