বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডডের বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৪ মার্চ) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ। হঠাৎ তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি লিভার সিরোসিসের সমস্যাও ছিল।

গত ২১ ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থবোধ করলে গুণী এ শিল্পীকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন। সিনেমাজগতে বিশেষ অবদানের জন্য তাকে ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত করা হয়।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার পর পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেবল সরকারি দলের বাজেট হিসেবে না দেখে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর…

    Continue reading
    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। এদিকে, ট্রাম্পের…

    Continue reading

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল