৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানের ওসুমি উপদ্বীপের পূর্ব উপকূলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ০৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল মিয়াজাকি প্রিফেকচারের দক্ষিণ অংশে ৪০ কিলোমিটার গভীরে। খবর সিনহুয়া’র।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

জেএমএ আরও জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ওসুমি উপদ্বীপ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। 

এদিকে, ইন্দোনেশিয়াও আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা যায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা বড় ঢেউ (সুনামি) সৃষ্টি হয়নি।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পটি ভোর ৪.০৩ মিনিটে অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে। মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে।

  • Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে কার্ডিফে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া বাংলাদেশ দলের ঐতিহাসিক জয় নিয়ে কথা হয়েছিল অনেক। দুই দশকের ব্যবধানে পদ্মা-মেঘনা-যমুনা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। আগের থেকে অনেক শক্তিশালী…

    Continue reading
    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    প্রায় দুই দশক পর ইমরান হাশমির ২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’ নতুন করে শ্রোতাদের সামনে নিয়ে এলেন পাকিস্তানি রক ব্যান্ড রক্সেন-এর প্রধান গায়ক মুস্তফা জাহিদ।…

    Continue reading

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা