গাজীপুরে ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন লাগার আড়াই ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নেওয়া হলে যোগাযোগ স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

এর আগে সকাল সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে ট্রেনের জেনারেটর বগিতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এরপর ট্রেন থামিয়ে সব যাত্রীদের নামতে সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে ছাই হয়ে যায়। পরে বেলা ১টার দিকে পুড়ে যাওয়া বগি সরিয়ে নিলে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ চালু হয়।

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার আজিজুর রহমান বলেন, ট্রেনটি যখন সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছে তখন ছাদে থাকা যাত্রীরা আগুন বলে চিৎকার শুরু করলে আমি ট্রেনটি থামিয়ে দেই।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন বলেন, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৩ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়ে জেনারেটরের অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে