ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১২

ফরিদপুর সদর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চর চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। এ সময় ওই এলাকার নজরুল ব্যাপারীর ছেলে বাদশা ব্যাপারীর সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুল শেখের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। ওই সময় স্থানীয়রা দুজনকে শান্ত করে দেয়। এ ঘটনার জের ধরে বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ…

    Continue reading
    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে (Tomblaine) একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো…

    Continue reading

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা