ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদে গ্রামে যাওয়া মানুষ

প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে যাওয়া মানুষ। বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে নগরবাসীর এ ফেরার চিত্র দেখা গেছে।

অন্যদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকা ছাড়ার জন্য নগরবাসীর ভিড়ও দেখা গেছে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায়।

সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে।

যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। সব গাড়িতে আসা যাত্রীদের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনির আখড়া কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়সহ আশপাশের বিভিন্ন স্টপেজে নেমে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আসতে তেমন সমস্যা হয়নি। আমার বাসা খিলগাঁওয়ে। সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া চাচ্ছে।’

অন্যদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। যাত্রাবাড়ী চৌরাস্তা ও সায়েদাবাদে জনপদ মোড়ের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে