বন্যায় ৭১ জনের মৃত্যু, ফেনীতেই ২৮

চলমান বন্যায় মারা যাওয়া মানুষের সংখ্যা আরও চারজন বেড়েছে। বন্যা কবলিত ১১ জেলায় মৃতের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২৮ জনই মারা গেছে ফেনীতে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান। সোমবার বন্যায় মৃতের সংখ্যা ছিল ৬৭ জন।

অতিরিক্ত সচিব বলেন, বন্যায় মৃত লোকসংখ্যা ৭১ জন। এরমধ্যে পুরুষ ৪৫ জন, নারী ৭ জন ও শিশু ১৯ জন। কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ ও মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। এখনও মৌলভীবাজারে একজন নিখোঁজ।

তিনি বলেন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

এখনো ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার পানিবন্দি রয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ক্ষতিগ্রস্ত মোট লোকসংখ্যা ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।

সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরছেন। এখনও ৩ হাজার ৬১২টি আশ্রয়কেন্দ্রে মোট ২ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন লোক এবং ৩১ হাজার ২০৩টি গবাদি পশু রয়েছে বলেও জানিয়েছেন আলী রেজা।

বন্যা উপদ্রুত এলাকায় সরকারি, বেসরকারিসহ সব পর্যায়ে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি নির্ধারণের প্রক্রিয়া চলমান।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল