চীনে ভিড়ের মধ্যে স্কুল বাসের ধাক্কায় নিহত ১১

চীনে ভিড়ের মধ্যে একটি স্কুল বাসের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে পাঁচজনই শিক্ষার্থী। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শানডং প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। খবর এএফপির।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তাই’য়ান শহরের একটি স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত ‍শুরু হয়েছে। বাসটির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনা ইচ্ছাকৃত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, অভিভাবক এবং শিক্ষার্থীদের ওপর বাসের ধাক্কার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১২ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইতোমধ্যেই এই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চীনে কিছুদিন আগেই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে ফিরে আসার মাত্র কয়েকদিনের মধ্যেই এমন দুর্ঘটনার খবর সামনে এলো।

চীনে ট্রাফিক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে চাংশা শহরের কেন্দ্রীয় শহরে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দেয়। এতে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর