মুক্তির আগেই ৬০০ ওয়েবসাইটে ফাঁস সালমানের ‘সিকান্দার’

বলিউড সুপার স্টার সালমান খানের অনুরাগীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ঈদ উপলক্ষে আজ (৩০ মার্চ) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সবারই। কিন্তু দুর্ভাগ্যবশত রোববার (২৯ মার্চ) বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে পুরো সিনেমা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে এ তথ্য জানা গেছে।

একটি সূত্র বলছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০ ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। সংবাদটি ছড়িয়ে পড়ার পরেই সালমান মধ্যে উদ্বেগ দেখা গেছে। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চলচ্চিত্র বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহতাকে।

রোববার সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনাটি যে কোনো প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। এর আগেও এমন অনেক ঘটনা আমরা শুনেছি। দুর্ভাগ্যবশত এবার ‘সিকান্দার’র ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো।’

নাহতা আরও বলেন, ‘সিনেমা নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, এরই মধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে। ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ছে এবং ক্রমশ বেড়েই যাচ্ছে। এটি সত্যি ভীষণ নিন্দনীয় একটি কাজ। বক্স অফিসে এর প্রভাব পড়তে পারে।’

‘সিকান্দার’ সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।

গত দুবছরে সালমানের এটি এমন একটি সিনেমা যেটি ঈদের সময় মুক্তি পেল। অগ্রিম বুকিং অনেক আগে শুরু হয়ে গেলেও এটি এখন পর্যন্ত কোনো রেকর্ড ভাঙতে পারেনি। তবে মনে করা হচ্ছে সিনেমা মুক্তি পেলে এটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করবে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প