জার্মানিতে আনন্দ উৎসবে ঈদুল ফিতর উদযাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। ঈদ জামাতের পর ইমামরা রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে কীভাবে আত্মগঠন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলকার নাইন। নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।

মাইঞ্জ শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মসজিদ তাকওয়ায় একত্রিত ঈদের নামাজ আদায় করেছেন। মানহাইম শহরের বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও ওফেনবাখ শহরে আইনহাইট ডেজ ইসলাম এবং বায়তুল গফুর মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। ডার্মস্ট্যাড শহরে ঈদের নামাজের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠন। এছাড়াও মিউনিখ, ডটমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • Related Posts

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক…

    Continue reading
    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল-লেবাননের পঞ্চম দফার আলোচনা। মঙ্গলবার (২৩ জুন) আলোচনার মূল বিষয় হচ্ছে ‘পাইলট এলাকা’ তৈরি করা। এসব, পাইলট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে…

    Continue reading

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী