মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করে মিয়ামিকে জেতালেন মেসি

ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে শেষ দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও খেলতে পারেননি তিনি। মেসি অবশেষে মাঠে নামলেন এবং মাঠে নামার দ্বিতীয় মিনিটেই করলেন অসাধারণ একটি গোল। তার এই গোলেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলপিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে উঠে গেছে ইন্টার মিয়ামি।

ম্যাচের ৫৫তম মিনিটে রবার্ট টেলরের পরিবর্তে মেসিকে মাঠে নামান কোচ হ্যাভিয়ের মাচেরানো। ৫৭তম মিনিটে গোলটি করেন তিনি। ওই সময় ডিফেন্সিভ হাফ থেকে বল নিয়ে একাই এগিয়ে আসেন লুইস সুয়ারেজ। বক্সের মাথায় এসে বাম পাশে একজনের সঙ্গে একবার বল আদান-প্রদান করেন।

এরপরই সুয়ারেজ বলটি ঠেলে দেন ডানপ্রান্ত ধরে এগিয়ে আসা মেসিকে। বাম পায়ে বল রিসিভ করে একজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে শট নেন তিনি। বলটি দুইজন ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে গিয়ে জড়িয়ে যায় ফিলাডেলপিয়ার জালে।

চলতি মৌসুমে এ নিয়ে মাত্র তিনটি এমএলএসের ম্যাচ খেলতে পেরেছেন মেসি। তার মধ্যে এটা ছিল তার দ্বিতীয় গোল।

মিয়ামির হেড কোচ হ্যাভিয়ের মাচেরানো বলেন, ‘আমি চেয়েছি মেসিকে অন অ্যাকশনে ফিরিয়ে আনতে। তবে এ ক্ষেত্রে আমার সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না।’ কারণ, এরই মধ্যে ইনজুররি কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য মাঠে চেয়েছি মেসিকে। তিনি যেন মাঠে নেমে ৩০-৩৫ মিনিটের মত খেলার সুযোগ পান। ইনজুরি সময়ে গিয়ে যেটা খেলেছেন, সেটাও ছিল অতিরিক্ত। তবে, তিনি ভালো বোধ করেছেন।’

কেন শুরুর একাদশে মেসিকে রাখা হয়নি? এর জবাব দিয়েছেন মাচেরানো। তিনি বলেন, ‘শুরুর একাদশে রেখে আমরা চাইনি তার ইনজুরির ঝুঁকি বাড়িয়ে তুলি। যখনই মাঠে নেমেছেন, সৌভাগ্যক্রমে তিনি ভালো খেলেছেন এবং আমরা খুব খুশি।’

বাঁ-পায়ের পেশিতে ইনজুরির সঙ্গে অ্যাডাক্টর ইনজুরিও রয়েছে মেসির। দুই সপ্তাহ আগে আটলান্টার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে এই ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন।

অবশেষে ফেরাটা রাঙিয়ে তুললেন দারুণ এক গোল করে। এর আগে ম্যাচের ২৩তম মিনিটে রবার্ট টেলর গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন। বেঞ্জামিন ক্রেমাশ্চি এবং জর্দি আলবা গোলে অ্যাসিস্ট করেন। ম্যাচের ৮০তম মিনিটে ড্যানিয়েল গ্যাজডাগ ফিলাডেলপিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত