সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসংখ্য যানবাহন যানজটে আটকে রয়েছে।

জানা গেছে, সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের যাত্রামুড়া অংশে ট্রাক ও কাভার্ডভ্যানের দুর্ঘটনা ঘটায় কাঁচপুর হতে বিশ্বরোড পর্যন্ত যানবাহনগুলো প্রায় দুই ঘণ্টারও বেশি সময় একই স্থানে আটকে পড়েছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোলাইমান নামের এক যাত্রী বলেন, আমি ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার জন্যে ৮টায় গাড়িতে উঠেছি। অল্প কিছুদূর আসতেই শুনতে পাই দুর্ঘটনা ঘটেছে। সেই তখন থেকে বসে আছি। গাড়ি চুল পরিমাণে নড়াচড়া করছে না।

আহসান হাবিব নামের আরেক যাত্রী বলেন, একদিকে এই রাস্তা এক লেনের, তার উপর রাস্তার অবস্থা ভয়াবহ। এই রাস্তায় আমাদের সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যানবাহন চালকরা জানান, সকাল পৌনে ৮টার সময়ে যাত্রামুড়া এলাকায় একটি ট্রাক অন্য আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। এর পর থেকে তীব্র যানজটে বসে আছেন তারা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে গাড়িরও অনেক চাপ রয়েছে।

  • Related Posts

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে একটি প্লেন দুর্ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের…

    Continue reading

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    মদে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    ফ্রান্সে ‘ভারত ইনোভেটস’ উদ্বোধন করলেন মোদী ও ম্যাক্রোঁ

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    কক্সবাজারের পেকুয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ‎

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    নায়কের চেয়ে ভিলেন শক্তিশালী হওয়ায় ট্রল, এলো জবাব

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা, কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে গায়ক

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ফ্রান্সে মাইগ্রেশন-অ্যাসাইলাম নিয়মে বড় পরিবর্তন

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী